শেয়ার বাজার

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

Kayes@Aaa

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭জন যাত্রী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌছলে বিপরীত দিক পাটগ্রাম থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামি একটি ট্রাক যান্ত্রীক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়।


এতে ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৭জন যাত্রী। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনকে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা। পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাত জন আহতদের খবর পাওয়া গেছে। 

পদোন্নতি-বদলি নিয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে, ২০২৬

পদোন্নতি-বদলি নিয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ গ্রেফতার ২

সরকারি কর্মকর্তাদের পদোন্নতি-বদলির নামে প্রতারণার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ দুই জনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। 

শুক্রবার (২২ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।  

গ্রেফতারকৃত নিলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা-২ এর ব্যক্তিগত কর্মকর্তা ও আনিসুর রহমান শান্ত তার সহযোগী। 

ডিবি জানায়, নীলুফার সুলতানা ও আনিসুর রহমান শান্ত দুজন মিলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বদলি, পদোন্নতির কাজ করতেন। তাদের দুজনের মোবাইল ফোন পুলিশ জব্দ করেছে। সেগুলোর ফরেনসিক রিপোর্টের পর কতজন এখন পর্যন্ত তাদের সাথে লেনদেন করে বদলি হয়েছে সে বিষয়টি জানা যাবে।

এই ঘটনায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে ডিবি। 


মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

Kayes@Aaa

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

মোকামতলায় ৬০০ পিস ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

সোনাতলা বগুড়া প্রতিনিধি: বগুড়ার মোকামতলায় ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপর একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, সোনাতলা উপজেলার শাহবাজপুর হিন্দুপাড়ার গৌতম চন্দ্র মহন্তের ছেলে অপূর্ব কুমার মিলন (২২), মন্ডমালা এলাকার মশিউর রহমানের ছেলে শামিরুল ইসলাম সিজান (২১) এবং চমরগাছা এলাকার মঞ্জুর মিয়ার ছেলে লাবিব হোসেন জিহাদ (২১)।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মোকামতলা ফুটওভারব্রিজের দক্ষিণ পাশে ভান্ডারী টিকিট কাউন্টারের সামনে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন। খবর পেয়ে রাত ৯টা ৩৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল সেখানে রওনা হয়।


রাত ৯টা ৫৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে তল্লাশি চালিয়ে অপূর্ব কুমার মিলনের প্যান্টের সামনের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি নীল রঙের এয়ারটাইট প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৬০০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।  উদ্ধার ইয়াবার মোট ওজন ৬০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

অপর গ্রেপ্তার শামিরুল ইসলাম সিজানের দেহ তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাবিব হোসেন জিহাদকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

এদিকে, গ্রেপ্তারদের ছাড়িয়ে নিতে ডিবি পুলিশের কাছে বিভিন্ন মহল থেকে তদবিরের অভিযোগ উঠেছে। এমনকি কয়েকজন সাংবাদিকও তদবির করেছেন বলে জানিয়েছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ (ওসি) ইকবাল বাহার। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৬ মিনিটে এই প্রতিবেদকের মুঠোফোনে তিনি এ তথ্য জানান।


গরম বাড়তে পারে আরও, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৩ এপ্রিল, ২০২৪

গরম বাড়তে পারে আরও, আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়ার আভাস

দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী সপ্তাহে দেশে ঝড়-বৃষ্টি বাড়তে পারে জানিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আপাতত সিলেট অঞ্চল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হচ্ছে না। মঙ্গলবার সিলেটে ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সারাদেশেই গরমে কষ্ট পাচ্ছে মানুষ। ঢাকাসহ দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বইছে মৃদু তাপপ্রবাহ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়ছে অস্বস্তি।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি আরও বলেন, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বৃদ্ধি পেতে পারে।