বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ফেনী আগমনের মধ্য দিয়ে ফেনী বাসীর সকল সমস্য ও প্রত্যাশা পূরণ হবে। ফেনীর সাথে ওনার একটা আত্বার সম্পর্ক রয়েছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি একটা সরকার গঠিত হওয়ার ছয়-সাত মাসের মাথায় ওনি ফেনী সফরে আসছেন, ফেনীর সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা সম্পর্ক আছে। অতএব আমারা আমাদের ফেনীর যে দাবি গুলা আছে সেগুলা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা নির্বাচনের আগেও বলে আসছি। যেমন মুহুরি, কহুয়া ও মুছাপুর রেগুলেটর বাঁধ নির্মাণের কথা। মুহুরি–কহুয়া বাঁধ নির্মাণ কাজ আগামী বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মুছাপুর রেগুলেটর আজ একনেকে অনুমোদন দেওয়া হয়েছে।
বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) পরশুরাম ও ফুলগাজী প্রধানমন্ত্রীর আগমনের উদ্ধোধনী স্থান ও জনসভাস্থল পরিদর্শণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেঝরন। মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরো বলেন, 'আমাদের দাবির মধ্যে রয়েছে ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন।
এটা অলরেডি প্রধানমন্ত্রীর তার কার্যালয় থেকে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাইয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মেডিকেল কলেজ দাবিও আশাকরি পুরন হয়ে যাবে কারণ ফেনীতে মেডিকেল কলেজ স্থাপনের প্রতিশ্রুতি সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াও দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরের উদ্বোধনী সভাস্থল ও জনসভাস্থল পরিদর্শণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী।
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) বিকেলে আবদুল আউয়াল মিন্টু পরশুরামের আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেহানা আক্তার রানু, ফেনীর জেলা প্রশাসক মো, মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অতনু বড়ুয়া, সহকারি কমিশনার (ভূমি) এস এম সাফায়েত আক্তার নূর,ফেনী জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্ধরা।
ফেনীর সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু বলেন, প্রধানমন্ত্রীর সাথে আমাদের আত্বার সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা নিয়ে ফেনী আসছেন তিনি ফেনীবাসীর সকল দাবি পূরণ করবেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার সাড়ে ১২টায় পরশুরাম এসে পৌছাবেন । এর পর বহু কাঙ্খিত বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উদ্বোধন করেবেন এর পর ফুলগাজীতে জনসভাসহ একাধিক কর্মসূচি রয়েছে। আজ রাতের মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়ে যাবে।
উল্লেখ্য, একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকার ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন’ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান।
জানা যায়, সফরের শুরুতে জেলার পরশুরামে ঘাটঘর এলাকায় মুহুরি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন, জলাবদ্ধতা, বাঁধের ভাঙন ও বন্যায় মানুষজন যে ক্ষতির মুখে পড়েন তা থেকে রক্ষা পাবেন। সামগ্রিকভাবে-এ বৃহত্তর অঞ্চলের মানুষ এটির সুফল পাবেন। ২০৩০ সালের মধ্যে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে ১৬ জুন একনেকে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকার ‘মুহুরি-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ৬৭ দশমিক ৯২ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, ১১ দশমিক ৭৩ কিলোমিটার নদীতীর সংরক্ষণ, ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, ২৭টি সেচ অবকাঠামো পুনর্বাসন এবং ৭৭টি ইনলেট নির্মাণ করা হবে। পরবর্তী পর্যায়ে মুহুরি ও কহুয়া নদীতে নতুন বাঁধ নির্মাণ এবং সিলোনিয়া নদীতেও বাঁধ নির্মাণ, নদী খনন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা প্রদান এবং ২৪৯ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেল স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন সরকার প্রধান। সফরে প্রধানমন্ত্রী তার নানার বাড়ি ফুলগাজীর শ্রীপুরের মজুমদার বাড়িতে আত্মীয়স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া পারিবারিক কবরস্থান জিয়ারত করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং রোগীদের জন্য বিনামূল্যে রাষ্ট্রীয় চিকিৎসার বিশেষ কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সফরকালে তিনি দলীয় নেতাকর্মী ও সুধীসমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।
ফুলগাজী সরকারি হাই স্কুল মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।








