২৯ সেপ্টেম্বর মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন জোরপূর্বক নিয়ে যাওয়ায় ক্ষোভে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন জীবন (২০) নামে এক যুবক। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
এর আগে সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত জীবন উপজেলার আঙ্গারিয়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবন ও মিম (১৬) পালিয়ে বিয়ে করে সিংগাইরের আঙ্গারিয়া এলাকায় জীবনের নিজ বাড়িতে অবস্থান করছিলেন। বিষয়টি জানতে পেরে মিমের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় জীবন বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে যাওয়ায় ক্ষোভে জীবন নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে তিনি গুরুতর।
স্ত্রীকে নিয়ে গেল শ্বশুরবাড়ির লোকজন, ক্ষোভে নিজের শরীরে আগুন দিলোন যুবক
Kayes@Aaa
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬








