শেয়ার বাজার

বিশ্বকাপে নজর কেড়ে ভালো সুযোগ খুঁজতে চান বাংলাদেশ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬

বিশ্বকাপে নজর কেড়ে ভালো সুযোগ খুঁজতে চান বাংলাদেশ অধিনায়ক

সারা বছরে নারী ক্রিকেটারদের ব্যস্ততা থাকে কমই। এখন বিভিন্ন নারী ফ্র্যাঞ্চাইজি লিগ হলেও সেখানে বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ খুব একটা মেলে না। নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জানালেন, এসব সুযোগ যেন তাঁদের জন্য আসে এ জন্যও বিশ্বকাপে নজর কাড়তে চান তাঁরা।

আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। এর আগে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সঙ্গে তারা একটি টি-টুয়েন্টি সিরিজ খেলবে স্কটল্যান্ডে। আজ রাতে ও আগামী পরশু সকালে দুই ধাপে দেশ ছেড়ে যাবেন মেয়েরা।

এর আগে বাংলাদেশ অধিনায়ক আজ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার দলের এক্সপোজার অনেক কম থাকে। বিশ্বকাপের মতো বড় মঞ্চে সবার নজর থাকে, এসব জায়গায় যখন আমরা ভালো পারফর্ম করি, তখন দলকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়, আমরা এটাই চাই।’

সুপার লিগের বিধ্বংসী সৌম্যকে ওয়ানডেতে দেখতে চান মিরাজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৪

সুপার লিগের বিধ্বংসী সৌম্যকে ওয়ানডেতে দেখতে চান মিরাজ

সবার জানা, রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল টি-টোয়েন্টি সুপার লিগে খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রুব ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের তানজিম সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে আছেন।

কয়েক ঘণ্টা পরই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি মাঠে নামবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

তামিম ইকবাল আগে থেকেই ছিলেন না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে সাকিব আল হাসানও দলের বাইরে। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজে দলে ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

অভিজ্ঞদের ছাড়া অ্যান্টিগায় প্রথম টেস্ট ২০১ রানে হারলেও জ্যামাইকায় শেষ টেস্টে দারুণ লড়াই করে ১০১ রানে জিতেছিল বাংলাদেশ। এতে ১-১ সমতায় লাল বলের সিরিজ শেষ করেছে টাইগাররা।

টেস্টের মতো ওয়ানডে সিরিজেও দলে নেই সাকিব, মুশফিক ও শান্ত। তাদেরকে ছাড়া একদিনের সিরিজে কী করে মিরাজের দল, সেটা দেখতে মুখিয়ে আছেন ভক্ত-সমর্থকরা।

আশার কথা হলো- সাকিব, মুশফিক ও শান্ত না থাকলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলে থাকছেন সদ্য সমাপ্ত গ্লোবাল সুপার লিগে দারুণ পারফর্ম করা সৌম্য সরকার, রিশাদ হোসেন, আফিফ হোসেন ধ্রব ও তানজিম সাকিব।

টেস্ট দলের বাইরে থেকে যারা ওয়ানডে স্কোয়াডে ঢুকেছেন, তাদের মধ্যে সৌম্য, আফিফ, রিশাদ খেলেন রংপুর রাইডার্সের হয়ে। আর ডানহাতি পেসার তানজিম সাকিব খেলেছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। অর্থাৎ ভিন্ন ফরম্যাটে হলেও তারা ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই খেলার মধ্যে ছিলেন।

বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন মিরাজ। ভারপ্রাপ্ত অধিনায়ক জানান, গ্লোবাল সুপার লিগ ২০ ওভারের টুর্নামেন্ট হলেও তারা সবাই খেলার ভিতরেই ছিল। সেটা ওয়ানডে সিরিজে দলের জন্য ভালো হবে। বিশেষ করে ফাইনালে ভিক্টোরিয়ার বিপক্ষে সৌম্য সরকারের দেড়শোর বেশি স্ট্রাইকরেটে ৮৪ রানের ঝড়ো ইনিংসকে মিরাজ বড় করে দেখছেন। তার বিশ্বাস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে সৌম্যর রানে ফেরা বেশ কাজে দেবে।

আজ রোববার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে ওই ৪ ক্রিকেটার প্রসঙ্গে মিরাজ বলেন, ‘খুবই ভালো একটা দিক। দেখেন ওরা তিনজন খেলার ভেতর আছে। অনুশীলনের চেয়ে তো খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু ওরা খেলার ভেতর আছে, একই রকম কন্ডিশনে আছে। ওরা টিমের সঙ্গে জয়েন করবে। আশা করি, ওদের অবদানটা অনেক গুরুত্বপূর্ণ। যেহেতু সৌম্য ভালো খেলেছে, এটা আমাদের জন্য একটা বিরাট সুবিধা হয়ে থাকবে।’


বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬

বিশ্বকাপের আগে মেসির চোট, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

বিশ্বকাপের আগে ক্লাবের জার্সিতে এটাই ছিল লিওনেল মেসির শেষ ম্যাচ। কিন্তু আজ ভোরে ফিলাডেলফিয়ার বিপক্ষে সেই ম্যাচেই চোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বাঁ পায়ের অস্বস্তি নিয়ে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠ ছাড়েন মেসি। বিশ্বকাপ শুরুর সপ্তাহ দুয়েক আগে মেসির এমন চোটে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা।

ন্যু স্টেডিয়ামে এমএলএসের ম্যাচে মায়ামি অবশ্য ৬-৪ ব্যবধানের বড় জয় পেয়েছে। মাঠ ছাড়ার আগে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। কিন্তু মায়ামির বড় জয় কিংবা মেসির জোড়া অ্যাসিস্ট ছাপিয়ে আলোচনায় মেসির চোট।

ম্যাচের ৭০ মিনিটে মেসিকে নিজের বাঁ ঊরুর ওপরের অংশে হাত দিতে দেখা যায়। এরপরই তিনি বদলির আবেদন করেন। পরে মেসির বদলি হিসেবে মাঠে নামেন মাতেও সিলভেত্তি। মাঠ ছাড়ার পর মেসি সাইডবেঞ্চে না গিয়ে সরাসরি ড্রেসিংরুমে চলে যান। অবশ্য এ সময় একা একাই গিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। তাঁর অতিরিক্ত কোনো সহায়তার প্রয়োজন হয়নি।

২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে কখনো সরাসরি জবাব দেননি মেসি। সবকিছু নির্ভর করছিল মেসির ফিটনেসের ওপর। এর আগে গত অক্টোবরে এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, ‘আমি অবশ্যই সেখানে (বিশ্বকাপে) থাকতে চাই। যদি জাতীয় দলকে সাহায্য করার মতো অবস্থায় থাকি এবং নিজেকে ভালো অনুভব করি, তাহলে খেলতে চাই। আগামী বছর ইন্টার মায়ামির প্রাক-মৌসুম শুরু হলে প্রতিদিন নিজের অবস্থা যাচাই করব, দেখব আমি সত্যিই শতভাগ ফিট কি না।’

সেই থেকে চোট এড়িয়ে চললেও বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন চোট মেসির বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি করেছে। এদিকে আগামী ১ জুন ফিফার কাছে চূড়ান্ত ২৬ সদস্যের দল জমা দেওয়ার কথা। মেসির চোট কতটা গুরুতর, সেটার ওপর বিশ্বকাপে মেসির খেলা কিংবা না খেলা নির্ভর করছে।

গতকাল প্রথমার্ধে দুর্দান্ত ছিলেন মেসি। মায়ামির প্রথম তিনটি গোলেই অবদান রাখেন তিনি। তবে দ্বিতীয়ার্ধে প্রবল বৃষ্টিতে মাঠ খুব পিচ্ছিল হয়ে পড়ে। দুদলের ফুটবলাররাই বারবার পিছলে যাচ্ছিলেন।

ম্যাচের ৬২ মিনিটে ফিলাডেলফিয়ার বক্সের ঠিক বাইরে পিছলে পড়েন মেসি। তবে সে যাত্রায় দ্রুত উঠে আবার স্বাভাবিকভাবে খেলতে থাকেন আর্জেন্টাইন মহাতারকা। এর ঠিক কয়েক মিনিট পরেই বদলির আবেদন করেন মেসি।

মেসির চোট ঠিক কতটা গুরুতর, সেটা এখনো জানা যায়নি। মাংসপেশির অস্বস্তির কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। মেসিকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে, সেটাও আগে ভাবে বলা যাচ্ছে না।

ম্যাচ শেষে মায়ামি কোচ গুইয়ের্মো হয়োস জানিয়েছেন, মেসি মূলত ক্লান্ত ছিলেন। বৃষ্টিভেজা মাঠও পরিস্থিতিকে কঠিন করে তুলেছিল। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘এখনও পর্যন্ত এ নিয়ে কোনো মেডিক্যাল রিপোর্ট পাইনি। তবে ও (মেসি) সত্যিই ক্লান্ত ছিল। মাঠ ভারী হয়ে গিয়েছিল। তাই ঝুঁকি না নেওয়াই ভালো মনে হয়েছে।’ তবে মায়ামি কোচ এটাও জানিয়েছেন, ম্যাচের পর মেসির সঙ্গে তাঁর কথা হয়নি।

অবশ্য এমন পরিস্থিতি আগেও সামলেছেন মেসি। চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামি জানিয়েছিল, ইকুয়েডরে বার্সেলোনা এসসির বিপক্ষে প্রীতি ম্যাচে বাঁ হ্যামস্ট্রিংয়ে টান পড়ায় অনুশীলনে অংশ নিতে পারেননি তিনি। পরে ইন্দিপেনদিয়েন্তে দেল ভায়ের বিপক্ষে ম্যাচও পিছিয়ে দেওয়া হয়। তবে মাত্র এক সপ্তাহ পরই মাঠে ফিরেছিলেন মেসি।


কঠিন হবে ২০০ রানের লক্ষ্যও, মনে করে দুই দলই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৩

কঠিন হবে ২০০ রানের লক্ষ্যও, মনে করে দুই দলই

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে প্রায় ৪৯ ঘণ্টার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে ঢাকা টেস্টের দেড় দিন। আজ ৯৮ ওভার খেলার কথা থাকলেও তৃতীয় দিনে মাঠে গড়িয়েছে মাত্র ৩২.৩ ওভার।

শুক্রবার দুপুর ১২ টায় খেলা শুরুর সময় বলে দেওয়া হলো, খেলা হবে বেলা বিকেল ৫ টা পর্যন্ত। কিন্তু তা আর হয়নি। বেলা পৌনে তিনটায় আলোর স্বল্পতায় সেই যে খেলা বন্ধ হলো, আর শুরু করা গেলো না। মানে আজকের নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা খেলা হয়নি।

দেড় দিনের বেশি সময় বৃষ্টি আর আলোর স্বল্পতায় ধুয়েমুছে গেছে। বাকি আছে দুদিন। আকাশের মত উইকেটের অবস্থাও বিশেষ ভালো না। এ উইকেটে আসলে কত রানের লিড হতে পারে নিরাপদ? কিউইদের কত রানের চ্যালেঞ্জ দিলে ম্যাচ জেতার সম্ভাবনা থাকবে বাংলাদেশের?

আজ দুপুর গড়িয়ে বিকেল নামতেই বাংলাদেশ ভক্ত ও সমর্থক সবার মনে ঘুরে ফিরে এ প্রশ্নই উঁকি দিচ্ছে। শুক্রবার দিন শেষে সংবাদ সম্মেলনেও উঠলো এ প্রশ্ন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৮৭ রান করা গ্লেন ফিলিপস আর বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসান দুজনের কাছেই রাখা হয়েছিল এ প্রশ্ন।

গ্লেন ফিলিপস মনে করেন, ১৮০ থেকে ২০০ রানের টার্গেট তাড়া করাই হবে কঠিন চ্যালেঞ্জ। এ কিউই অলরাউন্ডারের কথা, ‘সামনের দুদিন যদি উইকেটের চরিত্র পাল্টে না যায়, এমনই থাকে; তাহলে ২০০ রান করাও বেশ কঠিন।’

বাংলাদেশের অফস্পিনার নাঈম হাসানের আশা, তারা ২০০ থেকে ২২০ রানে লিড নিতে পারবেন। নাইমের কথা, ‘আমরা এখন ৩০ রানে এগিয়ে আছি। আশা করি এ লিডটা দুশো পেরিয়ে যাবে। যদি দুশো রানের বেশি লিড নেওয়া সম্ভব হয়, তাহলে জিতবো ইনশাআল্লাহ।’

নিউজিল্যান্ড ৫৫ রানে ৫ উইকেট নিয়ে খেলতে নেমে আজ বাকি ৫ উইকেটে আরও ১২৫ রান যোগ করেছে। বুক চিতিয়ে লড়াই করেছেন গ্লেন ফিলিপস। বাংলাদেশের তিন স্পিনার তাইজুল, নাঈম ও মিরাজকে হাত খুলে খেলে চাপের মুখেও রান করেছেন ফিলিপস। ৭২ বল খেলে ৯ বাউন্ডারি ও ৪ ছক্কা হাঁকিয়ে ৮৭ রান করেন এ ২৬ বছর বয়সী কিউই অলরাউন্ডার।

এখন দেখার বিষয়, ৩৮ রানে ২ উইকেট নিয়ে কাল শনিবার চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ কোথায় গিয়ে থামে। বুক ভরা সাহস ও আস্থায় ফিলিপসের ভূমিকায় অবতীর্ন হন কে?