শেয়ার বাজার

পল্লবীতে শিশু ধর্ষণ–হত্যা মামলার বিচারকাজ পাঁচ থেকে সাত দিনে শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার, ২৪ মে ২০২৬

পল্লবীতে শিশু ধর্ষণ–হত্যা মামলার বিচারকাজ পাঁচ থেকে সাত দিনে শেষ হবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর শিশুহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচারকাজ খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আজকের (রোববার) মধ্যে এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তাই করবে।

আজ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের এর চেয়ে বেশি কিছু করার নেই। এই হত্যাকাণ্ডের ঘটনায় আসামিকে সাত ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এক দিনের মধ্যে। সেই ১৬৪ ধারার জবানবন্দীতে সহযোগী হিসেবে তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। সরকার খুব দ্রুততার সঙ্গে আদালতের অনুমতি নিয়ে ডিএনএ পরীক্ষা করিয়েছে। সেই পরীক্ষায় তিন দিন সময় লাগে। তিন দিনের মধ্যে সেটা শেষ হয়েছে। প্রতিবেদন গতকাল শনিবার বিকেলে জমা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন চলে এসেছে। এগুলো সব একসঙ্গে করে অভিযোগপত্র প্রণয়নের কাজ শনিবার রাতের মধ্যে শেষ হয়েছে।

 স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধু এই মামলার কাজ করার জন্য। সবকিছু বিবেচনায় আমরা আশা করছি যে, আজকের মধ্যে তো চার্জশিট দেওয়া হবে এবং খুব সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই বিচারকাজ শেষ হবে।’ এসব ধর্ষণের ঘটনা সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অভাব থেকে হচ্ছে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এখানে সমাজ সংস্কার দরকার। এখানে সামাজিক মূল্যবোধ তুলে ধরা দরকার ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে, সংস্কৃতির ভিত্তিতে। কিন্তু কিছু কিছু অপসংস্কৃতির আছর সমাজে পড়েছে। এই অপসংস্কৃতির কারণে ধর্ষণের মাত্রা সহ্যসীমার বাইরে চলে যাচ্ছে।

ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬

ঈদের আগে মসলার বাজারে স্বস্তি, বিক্রি কমে হতাশ ব্যবসায়ীরা

কোরবানির ঈদের আগে এবার রাজধানীর মসলার বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। বেশ কিছু মসলার দাম কমেছে। খুচরা পর্যায়ে বিক্রি কমে যাওয়ায় পাইকারি বাজারেও চাহিদা কমেছে। এতে ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও অবৈধ পথে আসা মসলার কারণে ন্যায্য দাম পাচ্ছেন না বলে অভিযোগ করছেন বিক্রেতারা।


অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচাপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট খারিজের পর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, অন্তবর্তী সরকারের কার্যক্রম চ্যালেঞ্জ করে তদন্ত চেয়ে রিট করার জন্য যে এখতিয়ার, সেটির সংক্ষুব্ধ ব্যক্তি রিটকারীরা নন। এটি রাষ্ট্রের কাঠামোর সাথে জড়িত। এর আগেও একই বিষয়ে রিট খারিজ হয়েছিল, একই বিষয়ে দ্বিতীয়বার রিট করায় তা খারিজ করা হয়।

এছাড়া, রাজনৈতিক অসৎ উদ্দেশ্য সাধনের জন্যই রিট করা হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। অন্যদিকে, রিটকারী আইনজীবীরা বলেছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন তারা।


রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মে, ২০২৬

রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা হত্যার ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেবে পুলিশ, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ধর্ষণের মতো যত ঘটনা ঘটেছে, সব ঘটনার দ্রুত আসামি গ্রেফতার হয়েছে। রামিসা হত্যাকাণ্ডের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৬৪ ধরায় আসামির দেওয়া জবানবন্দি অনুযায়ী তদন্ত শেষ করতে বেশি দিন লাগবে না।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

কুমিল্লার আলোচিত তনু হত্যা মামলা নিয়েও কথা বলেন সালাহউদ্দিন আহমদ। এই মামলার বিষয়ে তিনি জানালেন, তনু হত্যার মামলায় আরও একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এদিকে, ভারতের পশ্চিমবঙ্গে নাগরিকত্ব ইস্যুতে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে যা হচ্ছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্তক আছে বিজিবি। সারাদেশে জন নিরাপত্তা নিশ্চিতের জন্য যা দরকার, তা করা হচ্ছে।