শেয়ার বাজার

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালো চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগসহ অঙ্গ সংঘঠন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. কামাল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানালো চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগসহ অঙ্গ সংঘঠন

বার্তাবেলা: সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা, চৌদ্দগ্রামের কৃতিসন্তান ড. কামাল আবদুল নাছের চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ। 

১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী’লীগ কার্যালয়ে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী’লীগরে সিনিয়র সহ-সভাপতি ও চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জিএম মীর হোসেন মীরু এবং উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহারের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আবু তাহের, কেন্দ্রীয় যুবলীগ নেতা জসিম উদ্দিন,উপজেলা আওয়ামী’লীগরে যুগ্ম সাধারন সম্পাদক ভিপি ফারুক আহমেদ মিয়াজী, সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, এনামুল হক খন্দকার, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কামরুল আলম মোল্লা, উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মজুমদার, কুমিল্লা জেলা পরিষদ সদস্য এমরানুল হক কামাল, ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, জানে আলম, কাজী ফখরুল আলম ফরহাদ, মাঈন উদ্দিন, আবু তাহের, গোলাম মোস্তফা, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিন উদ্দিন, জেলা যুবলীগ নেতা মাহবুবুল হক মোল্লা বাবলু, পৌর প্যানেল মেয়র সাইফুল ইসলাম পাটোয়ারী, কাজী বাবুল, সাইফুল ইসলাম শাহিন, মফিজুর রহমান, কামাল হোসেন, শরিফ ইমাম, মিজানুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মহিন উদ্দিন স্বপন, মাছুম বিল্লাহ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ চৌদ্দগ্রামের নব নির্বাচিত সংসদ সদস্য মুজিবুল হকের পক্ষ থেকে প্রধান মন্ত্রীর উপদেষ্টা ড. কামাল আবদুল নাছের চৌধুরীকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানান।

পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

Kayes@Aaa

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

পঞ্চগড়ে ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং রাজঃ-২৫৩৪)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন।

ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ এবং বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হায়াতুন আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালাম। এতে বক্তব্য দেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ অন্যরা।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে পঞ্চগড় সদর ইলেকট্রিক শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদের মধ্যে পাঁচটি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন, সহসভাপতি পদে মো. মাসুদ রানা, যুগ্ম সম্পাদক পদে মো. আলিফ আল মেহেদী এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফিরোজ বিজয়ী হন।

এ ছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় অর্থ সম্পাদক পদে মো. বাবুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে মো. সাজাহান হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আবু সাঈদ এবং কার্যকরী সদস্য পদে মো. আবু আনছারী নাছিম, মো. আবু সাঈদ, মো. নাহিদ হোসেন, মো. হাসিবুল ইসলাম ও মো. সাবু ইসলামকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।



জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মে, ২০২৬

জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপির সাত দিনব্যাপী কর্মসূচি

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচী পালন করবে বিএনপি, যা আগামী ২৫ মে থেকে ১জুন পর্যন্ত চলবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (১৮ মে) সকালে নয়াপল্টনে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

রিজভী জানান, সাত দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। তবে এই সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ঈদ পড়বে। এ কারণে হয়তো কর্মসূচিগুলো কোনো আলোচনা সভা বা অন্য কিছু দুই একদিন গ্যাপ যেতে পারে। 

রিজভী বলেন, রাষ্ট্র ক্ষমতায় এসে নির্বাচনের আগের সব প্রতিশ্রুতি পূরণ করে যাচ্ছেন সরকার। একের পর এক কর্মসূচী বাস্তবায়নে নানা জেলায় ছুটে বেড়াচ্ছেন। পিতার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খনন কর্মসূচী বাস্তবায়ন করছেন।

তিনি আরও বলেন, এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বা একটি রাজনৈতিক দল বারবার প্রতিশ্রুতি দিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। তারা ১০ টাকা কেজির টাকায় চাল খাওয়ানোর কথা বলে, সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। 

রিজভী বলেন,  নানা রাজনৈতিক দল বিদ্রুপ করলেও জনগণকে টলাতে পারছেন না। কারণ, অভিযোগের আগে জনকল্যাণমুখী কর্মসূচী বাস্তবায়ন হয়ে যাচ্ছে। এছাড়া, জিয়াউর রহমান স্বাধীনতা-সার্বভৌমত্ব শক্তিশালী করেছিলেন। স্বল্প সময়ে জাতিকে হতাশা থেকে আশার আলোয় উদ্ভাসিত করেছিলেন। তার পথে ধরে খালেদা জিয়া বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন।


সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬

সিলেটে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১২

সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তিন বাসের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওসমানীনগ উপজেলার দয়ামীর মাদরাসার সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভুঁইয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি দ্রুতগামী বাস সকাল সাড়ে ৬টার দিকে দয়ামীর মাদরাসার সামনে এলে সিলেট থেকে ছেড়ে যাওয়া শ্যামলী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এনা বাসের পেছনে থাকা ইউনিক পরিবহনের একটি বাসও সংঘর্ষের কবলে পড়ে। দুর্ঘটনায় এনা ও শ্যামলীর সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১০ জন আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

খবর পেয়ে ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিস, থানা ও হাইওয়ে পুলিশ এসে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল সাড়ে ৯টায়) ঘটনাস্থলের দু’পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট ছিল। পুলিশ যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।